রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে চাউলভর্তি ট্রাক হতে ৪০১ বোতল ফেন্সিডিল সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। মঙ্গলবার(১৬ জুন )সন্ধ্যা ৭ টায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ পূর্নবাসন এলাকায় মহাসড়কের উপর থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ফেন্সিডিল পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে র‍্যাব। গ্রেফতারকৃত আসমী মোঃ জাহিদুল ইসলাম (৩৬) বগুড়া জেলার গাবতলী থানার তিন্নিরহাট কালাই হাটা গ্রামের মৃতঃ বদিউরজ্জামান এর ছেলে। র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর হতে ঢাকার উদেশ্যে ফেন্সিডিলের ১ টি বড় চালান নিয়ে আসছে। সয়দাবাদ পূর্নবাসন এলাকায় বঙ্গবন্ধু ভাস্কর্য এর দক্ষিন পাশের রাজশাহী টু ঢাকা হাইওয়ে মহাসড়কের উপর অস্থায়ীচেক পোষ্ট বসিয়ে ১ টি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০১বোতল ফেন্সিডিল, নগদ ১ হাজার ৪ শত টাকা, ২ টি মোবাইল ফোন, এবং ৪ টি সীম ও ট্রাক জব্দ সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে মামলা দায়ের এবং উদ্ধারকৃত আলামত সহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...