রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বিষপানে নিহত স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে গেলেন স্বামী। এর কয়েক ঘণ্টা পর অভিযান চালিয়ে অন্য একটি বাড়ি থেকে স্বামী ফারুক হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। সোমবার (২৪) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে কাজলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে যান তার স্বামী ফারুক হোসেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, ফারুক হোসেন তার মৃত স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও পালিয়েছিলেন তিনি। পরে পাশের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। স্ত্রীর মরদেহ রেখে কেন হাসপাতাল থেকে পালিয়েছিলেন ফারুক সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে সোমবার সকালে অজ্ঞান অবস্থায় কাজলী বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ফারুক হোসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পরই মরদেহ রেখে পালিয়ে যান ফারুক। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. শামিমুর রহমান জানান, ভর্তির সময়ে ওই নারী বিষপান করেছেন উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...