মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে নুরুল ইসলাম (৪৫) নামে একজন দুধের ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুধে ভেজাল দেয়ার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ তাকে এ শাস্তি দেন। সূত্র জানায়, সাজাপ্রাপ্ত দুধ ব্যবসায়ী নুরুল ইসলাম শ্যামনগর গ্রামের মো. নজাব আলীর ছেলে। একই এলাকার ব্যবসায়ীরা অভিযোগ জানালে রবিবার নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. এস এম মাহমুদুল হক, সেনেটারী ইন্সপেক্টর ডিপু চৌধুরী প্রমূখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, জব্দকৃত দুধের মান নির্ধারিত যন্ত্র দিয়ে পরীক্ষা করা হলে ভেজাল পাওয়া যায়। অপরাধ স্বীকার করে নেন নুরুল ইসলাম। প্রায় ৩০ বছর ধরে দুধের ব্যবসা করা নুরুল ইসলাম জানান, তার চারটি গাভী রয়েছে। প্রতিদিন তিনি প্রায় ৩৫ লিটার দুধ পান। বাজারে দুধের চাহিদা থাকায় তিনি পানি ও ফ্যাটবিহীন দুধ মিশিয়ে পরিমাণ কয়েকগুন বাড়িয়ে নেন। ভেজালের এ কাজা নির্ধারিত যন্ত্র দিয়ে পরীক্ষা করা ছাড়া ধরা যায়না।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।