সিরাজগঞ্জ সংবাদদাতাঃ আজ বুধবার সিরাজগঞ্জে জামায়াতের ডাকা হরতালে মাঠে ছিলনা নেতাকর্মীরা। ফলে এখনে কোন হরতালের প্রভাব পরেনি। সব কিছু ছিল স্বাভাবিক। হরতালে মিছিল,পিকেটিং করতে দেখা যায়নি কাউকে। সকাল থেকেই জেলা শহর থেকে দুরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। স্কুল, কলেজ, অফিস আদালত অন্যান্য দিনের মতো স্বাভাবিক চলেছে। সিরাজগঞ্জ বাজার ষ্টেশন থেকে ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক। বাঘাবাড়ি তেল ডিপো থেকেও তেল উত্তোলন অব্যহত ছিল। হরতালে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিরাজগঞ্জের অভি পরিবহনের কাউন্টারের ম্যানেজার ফিরোজ আহমেদ বাবু জানান, সকাল থেকে ঢাকাসহ জেলার সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের উপস্থিতি ছিলো অনেক। মানুষ এখন আর হরতাল পালন করে না। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী জাহিদুল ইসলাম জানান, সকালে কাঠেরপুল এলাকায় তাদের নেতাকর্মীরা পিকেটিং করার চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় তা পন্ড হয়ে যায়। সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে দায়িত্বরত ডিউটি অফিসার রাজু বলেন,সিরাজগঞ্জের কোথাও হরতালের কোন প্রভাব নেই। সবকিছু স্বাভাবিক রয়েছে। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের ফাঁসির রায়ের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদন্ডের রায় বহাল রয়েছে। এরই প্রতিবাদে গতকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যপী হরতালের ডাক দেয় জামায়াত।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
