রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
করোনাভাইরাস শনাক্ত করতে নমুনা পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মেডিকেল কলেজের একাডেমিক ভবনে ফিতা কেটে রিয়েল টাইম পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাবটির উদ্বোধন করেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তারই একটি বড় অংশ এই পিসিআর ল্যাব স্থাপন। এতে করে অল্প সময়ের মধ্যে সিরাজগঞ্জের মানুষের করোনা শনাক্ত করা সম্ভব হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার হাসিবুল আলম, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল, অধ্যক্ষ নজরুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহীন রেজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমূখ। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল জানান, নতুন স্থাপিত ল্যাব থেকে প্রতি শিফটে ৯৪ জনের স্যাম্পল পরীক্ষা করা সম্ভব। সেক্ষেত্রে প্রতিদিন দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম জানান, কলেজের নতুন একাডেমিক ভবনের পঞ্চম তলায় নমুনা পরীক্ষা করা হবে। সেজন্য ৮জন প্রফেসর, ৮জন প্রভাষক ,৮জন ল্যাব টেকনিশিয়ানসহ ৩১ জনের একটি টিম গঠন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে প্যাকেটজাত নমুনা সংগ্রহ করা হবে। প্রাথমিক পর্যায়ে নমুনা সংগ্রহের রিপোর্ট দিতে এক সপ্তাহ সময় লাগবে। পরবর্তীতে প্রতিদিনের নমুনা রিপোর্ট প্রতিদিনই দেয়া সম্ভব হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...