রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। বুধবার সিরাজগঞ্জ থেকে অসংখ্য পোশাক শ্রমিক ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে আটকা পড়েন বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডা মোড়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করেন যানবাহনের জন্য। অনেকে বাধ্য হয়ে নৌকাযোগে যমুনা নদী পার হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকে চন্দ্রা পর্যন্ত যাচ্ছেন। দুয়েকজন মোটরসাইকেলসহ বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করলেও অধিকাংশের ভাগ্য তাও জোটেনি। পোশাক শ্রমিক রেনু, সোহানা, রিপন ও মোস্তফা জানান, তারা গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর কারখানা বন্ধ হয়ে গেলে তারা বাড়ি ফেরেন। আগামী দুয়েক দিনের মধ্যে কারখানা খোলা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এরপর ঢাকায় ফেরার জন্য বাড়ি থেকে বের হন তারা। কিন্তু গণপরিবহন চলাচল বন্ধ থাকায় সকাল থেকে কড্ডার মোড়েই বসে আছেন তারা। বেশ কয়েকজনকে দেখা যায় মোটরসাইকেলযোগেই ঢাকার পথে রওনা হয়েছেন। মোটরবাইকে ঢাকায় যেতে জনপ্রতি গুণতে দুই থেকে আড়াই হাজার টাকা। পোশাক শ্রমিক মোস্তফা বলেন, যার কাছে টাকা আছে সে বেশি টাকা দিয়েই ঢাকায় ফিরছে। কিন্তু আমাদের কাছে এতো টাকা নেই যে ঢাকায় ফিরব। এ অবস্থায় চাকরি বাঁচাতে হলে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...