রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জে আটটি দেশীয় পাইপগানসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সকালে বেলকুচি উপজেলার চর-ভবানিপুর কান্দাপারা গ্রাম থেকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার গোপাল চন্দ্র সূত্রধর (৩৪) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা। ২০১৯ সালেও তাকে আট অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। তবে, জামিনে বের হয়ে আবারও তিনি অস্ত্র ব্যবসা শুরু করেছেন। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দল আজ ভোর সাড়ে ছয়টার দিকে বেলকুচি উপজেলার চর-ভবানিপুর কান্দাপারা প্রাইমারি স্কুলের সামনে অভিযান চালিয়ে গোপাল চন্দ্র সূত্রধরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে ব্যাগ থেকে আটটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।’ এসব অস্ত্র গ্রাহককে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান মিজানুর রহমান। ওসি আরও জানান, গ্রেপ্তার চন্দ্র সূত্রধরকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...