সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জসদর, কামারখন্দ, রায়গঞ্জ, বেলকুচি, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, কাজিপুরসহ ৯টি উপজেলা এবং পার্শ্ববর্তী অঞ্চলের নিভৃত পল্লী অঞ্চলের অলি-গলি, মেঠোপথ, আবাদী-অনাবাদী জমি ছাড়াও সড়ক মহাসড়কসহ জেলার যে দিকেই দু’চোখ যায়, সেদিকেই দেখা যায় পরিবেশের ভারসাম্যতা রক্ষায় মারাত্বক ক্ষতিকর বৃক্ষ ইউকালিপ্টাসের সারি। এছাড়া রাত্রিবেলা কার্বন-ডাই-অক্সাইড নির্গমণকারী মারাত্বক ক্ষতিকর ঐ বৃক্ষটি ভূ-গর্ভস্থ্য পানির স্তর থেকে যে পরিমান পানি গ্রহন করছে তাতে অদূর ভবিষ্যতে জেলায় সেঁচকার্যের জন্য প্রয়োজনীয় পানিপ্রাপ্তি মারাত্বকভাবে ব্যাহত হবার সমূহ সম্ভাবনার আশংকা করা হচ্ছে। ঐ বৃক্ষ থেকে বায়ুমন্ডলে নির্গত কার্বন-ডাই-অক্সাইড একদিকে যেমন বায়ুমন্ডলকে দূষিত করে তুলছে, অন্যদিকে গ্রীণ হাউজে ফেলছে এর মারাত্বক নেতিবাচক প্রভাব। ফলে বায়ুমন্ডলে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বর্হিঃবিশ্বের শীতপ্রধান দেশগুলোতে পূর্বের তুলনায় বেশী পরিমানে বরফ গলায় বঙ্গোপসাগরে পানির উচ্চতাও দিন দিন বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে সমুদ্র তীরবর্তী বৃহৎ অঞ্চল বঙ্গোপসাগরে বিলীন হয়ে যাবে বলে পরিবেশবিদগণ হুশিয়ারী উচ্চারণ করেছেন। এ অবস্থা রোধে বিশেষজ্ঞ মহল থেকে রাস্তার দু’পাশে ফলবান ও দেশীয় উন্নত প্রজাতির বৃক্ষর্পোণ এবং মারাত্বক ক্ষতিকর ঐ বৃক্ষটি সরকারিভাবে নিষিদ্ধের দাবী জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
