শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে মিথ্যা বলে সরকারি ত্রাণ চাওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করে উপজেলা প্রশাসন। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়া দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, করোনাভাইরাস দুর্যোগের শুরু থেকেই সেবা প্রদানকারী সরকারি কল সেন্টার নাম্বার ৩৩৩ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে অসহায় কলারের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছানো অব্যাহত রয়েছে।
কিছু মানুষ স্বাবলম্বী হওয়ার পরও মিথ্যা তথ্য দিয়ে সরকারি ত্রাণ সহায়তার জন্য কল করে বিভ্রান্তিতে ফেলার অনৈতিক চেষ্টা করছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। গেল এক মে শুক্রবার কয়েক জন ৩৩৩ নম্বরে কল করে সরকারি ত্রাণসামগ্রী চাইলে কলারদের বাড়ি গিয়ে যাচাই-বাছাই করে ত্রাণ প্রাপ্তিতে অযোগ্য প্রমাণিত হলে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাদাই নগর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত সাইফুল মণ্ডলের ছেলে গোলাম রাব্বী (২৩), তিনি কাজিপুরের বীর শুভগাছাতে শ্বশুর সাইফুল ইসলামের বাড়িতে এসেছিলেন এবং চাচা শ্বশুরের ফোন থেকে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে ত্রাণ চেয়েছিলেন, শুভগাছা গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২১), বীর শুভগাছা গ্রামের মৃত দেলশাদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), মনসুর নগর ইউনিয়নের শালগ্রামের মোকবুল হোসেনের ছেলে ফরিদ (৩০) তিনি প্রকৃতপক্ষে খাসরাজবাড়ী ইউনিয়নের ভোটার পৌর এলাকার বেড়ীপোটল গ্রামের মৃত মোসলিম উদ্দিনের ছেলে প্রতিবন্ধী তমেজ উদ্দিন (৪৫)। পরে গ্রেপ্তারকৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...