বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ১৮৫ গ্রাম হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট কায়েস ওরফে বুলু ও তার তিন সহযোগীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকালে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- মাহমুদপুর মহল্লার মৃত দানেশ আলীর ছেলে কায়েস শেখ ওরফে বুলু (৩০), একই মহল্লার আরশেদ শেখের ছেলে স্বপন সেখ (২৩), আরশেদ শেখের স্ত্রী জোসনা (৩৬) ও মৃত ফজল শেখের স্ত্রী জাকিদা বেগম। র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি মো. হাসিবুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর ১নং গলি এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ গ্রাম হিরোইন, ৯০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ লাখ ২৮ হাজার টাকাসহ ওই চারজনকে আটক করা হয়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া হেরোইন ও ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শাহজাদপুর

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...