শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
023022 নিজস্ব প্রতিবেদক :- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদের জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম এবং সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাজি মো. সেলিম, সাঈদ খোকন, মাহমুদুর রহমান মান্না ও সারাহ বেগম কবরী । ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় (মহানগর নাট্যমঞ্চ) থেকে দুপুর সাড়ে ১২টার দিকে সাঈদ খোকন এবং বেলা সোয়া একটার দিকে হাজি সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও আওয়ামী লীগের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেছেন। বেলা ১১টার দিকে উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাঁদের পক্ষ থেকে দুই ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন। মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র কেনেন আতিকুর রহমান। কবরীর পক্ষে শহিদুল ইসলাম মনোনয়নপত্র কেনেন। ঢাকা উত্তরে গতকাল সোমবার মনোনয়নপত্র কেনেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। সব মিলিয়ে উত্তর সিটি থেকে এ পর্যন্ত মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ২৬৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর দক্ষিণে মেয়র পদে নয়জন, কাউন্সিলর পদে ৫২৫ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল পর্যন্ত।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...