রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নমুনা পরীক্ষার নামে জালজালিয়াতির মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে গতকাল বুধবার চার দিনের রিমান্ডে নিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। একই মামলায় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরিফুলের স্ত্রী সাবরিনা চৌধুরীর গতকাল ডিবি কার্যালয়ে রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। কারাগারে আটক আরিফুলকে ডিবি সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপরই গতকাল সন্ধ্যায় ডিবি পুলিশ আরিফুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। মামলার তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারের পর আরিফুল হক চৌধুরী প্রতারণার জন্য তাঁর স্ত্রী সাবরিনা আরিফ চৌধুরীসহ প্রতিষ্ঠানের চারজনকে দায়ী করেন। আর সাবরিনা সব জালজালিয়াতির জন্য তাঁর স্বামীকে দুষছেন। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার গোলাম মোস্তফা গতকাল বলেন, সাবরিনা প্রতারণার জন্য তাঁর স্বামী আরিফুলকে দায়ী করে অনেক তথ্য দিয়েছেন। সাবরিনার সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতেই আরিফুলকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বামী-স্ত্রীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। এতে প্রতারণায় কার কী ভূমিকা ছিল, সব বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি। ডিবির ওই কর্মকর্তা জানান, সাবরিনা আরেকজনের নিবন্ধন করা সিম দিয়ে প্রতারণায় জড়িত ব্যক্তিদের সঙ্গে খুদে বার্তা বিনিময় করতেন। এসব তথ্য এখন ডিবির হাতে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সাবরিনা দাবি করেন, তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার। অস্ত্রোপচার করায় যন্ত্রে তাঁর আঙুলের ছাপ নিচ্ছিল না। তাই তিনি তাঁর গড়িচালককে দিয়ে সিম কিনিয়ে তা ব্যবহার করেছিলেন। অবশ্য বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন ডিবির কর্মকর্তা গোলাম মোস্তফা। তথ্য সুত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...