বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নিয়মিত প্রকাশিত সাপ্তাহিক উত্তর দিগন্ত পত্রিকার নবম বর্ষপূর্তী উপলক্ষে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ এপ্রিল) বিকেলে শাহজাদপুর প্রেসক্লাবে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম,এ, জাফর লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক আলআমিন হোসেন, সিনিয়র সাংবাদিক মুমিদুজ্জামান জাহান, সাংবাদিক ও প্রভাষক গোলাম সারোয়ার, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক এশিয়া টিভির সাংবাদিক ওমর ফারুক, শাহজাদপুর থানার সাব ইন্সপেক্টর খলিলুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক তাবিবুর রহমান কিরণ, দৈনিক খোলাকাগজের সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক তৃতীয়মাত্রার সাংবাদিক মির্জা হুমায়ুন কবির প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শফিউল হাসান চৌধুরী লাইফ, দৈনিক সমকালের কোরবান আলী লাভলু, দৈনিক বাংলাদেশ বুলেটিনের রাসেল সরকার, দৈনিক আলোকিত সকালের মিঠুন বসাক, দৈনিক আমার সংবাদের জহুরুল ইসলাম, মাইটিভির সাংবাদিক জাকারিয়া মাহমুদ, দৈনিক আজকালের খবরের মাসুদ মোশাররফ, দৈনিক ভোরের ডাকের জেলহক হোসাইন, দৈনিক গণমুক্তির জাহিদ হাসান, দৈনিক বাংলাদেশের আলোর টিটু হাসনাত প্রমুখ। বক্তারা বলেন, মফস্বল থেকে নানা প্রতিকুলতার মাঝেও উত্তর দিগন্ত নিয়মিত প্রকাশিত হচ্ছে, আগামীতে তা দৈনিকে পরিণিত হবে। পত্রিকার সংবাদের মান যেমনই হোক গত ৮ বছর ধরে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। উত্তর দিগন্ত শাহজাদপুরের অপমার জনগনের পত্রিকা। স্থানীয় সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিকের চাহিদা পূরণ করছে। সভাপতির সমাপনি বক্তব্যের এক পর্যায়ে সাপ্তাহিক উত্তর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম,এ,জাফর লিটন বলেন আমার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে এটুকু বুঝতে পেরেছি যে একজন সাংবাদিক কখোনো আর এক জন সাংবাদিকের বন্ধু হতে পারে না, এক একজন সাংবাদিকের ভিন্নমত থাকতেই পারে তবে কাজের ক্ষেত্রে সকলের সাথেই মিলেমিশে কাজ করতে হয়। পরিশেষে বিশেষ মোনাজাত ও কেক কাটা হয়।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...