রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি :: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় শাহজাদপুর থানা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক রাজিব শেখসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় অপর যুবলীগ নেতা আশিকুর রহমান দিনার বাদি হয়ে শাহজাদপুর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় অন্যান্য আসামীরা হলো রাজিব শেখের ছোট ভাই মিশন শেখ, চাচাতো ভাই মামুন শেখ, ফখরুল ইসলাম, রাসু মিয়া, মৃদুল হোসেন ও শান্ত ইসলাম।

রাজিব শেখ অভিযোগ করে বলেন, আমরা তার কর্মকান্ডের সমালোচনা করেছি। তার বিরুদ্ধে কোন খারাপ মন্তব্য করিনি। এই মামলার বাদির সঙ্গে আমাদের আগের একটি মামলা রয়েছে। সেই মামলায় আমরা জামিনে থাকলেও তাদের জামিন হয়নি। যে কারনে সমঝোতা করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

এ বিষয়ে মামলার বাদি আসিকুর রহমান দিনার বলেন, রাজিব আমাকে এবং আমার মায়ের ছবি বিকৃতি করে পোষ্ট করেছে। সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের নামে অশ্লিল ভাষায় নানা মন্তব্য করেছেন। যে কারনে মামলা দায়ের করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত রাজিব শেখ তার সহযোগীদের নিয়ে তার ফেসবুক স্টাটার্সে সাংসদ হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে কটুক্তিকর নানা মন্তব্য লিখে ছড়িয়ে দেয়। যা মানহানীকর এবং তথ্য প্রযুক্তি আইনের পরিপন্থী হওয়ায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...