মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশীটভূক্ত পলাতক ২৪ আসামীর মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলী আদালত)। আজ সোমবার দুপুরে মামলার ধার্যকৃত তারিখে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক পুলিশি প্রতিবেদনের আলোকে পলাতক আসামীদের বিরুদ্ধে এ ক্রোকী পরোয়ানা জারীর আদেশ দেন। পাশাপাশি আদালত শাহজাদপুর থানার অফিসার ইনচার্জকে উক্ত ক্রোকী পরোয়ানা তামিল করে আগামী ২২/০৮/২০১৭ তারিখে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। উপজেলা চৌকি আদালতের জিআরও আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৩/০৬/২০১৭ তারিখে সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলী আদালত কর্তৃক গৃহিত হয়। ওই দিন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক চার্জশীটভূক্ত পলাতক ২৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন। উক্ত আদেশের পরিপ্রেক্ষিতে শাহজাদপুর থানার ওসিকে পলাতক আসামীদের গ্রেফতারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে পরবর্তী ধার্য তারিখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। তিনি আরও জানান, চার্জশীটভূক্ত ২৪ আসামী পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি মর্মে থানা পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করলে আজ আদালতের বিচারক আসামীদের বিরুদ্ধে ক্রোকী পরোয়ানা জারীর আদেশ দেন। জানা গেছে, গত ২ মে বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম শাহজাদপুর পৌরসভার মেয়র (বর্তমানে সাময়িক বরখাস্ত) হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাকসহ ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পুলিশ মেয়র হালিমুল হক মিরুসহ ১৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও চার্জশীটভূক্ত অপর ২৪ জন এখনও পলাতক রয়েছে। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি দুপুরে দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল মৃত্যু বরণ করেন। এ ব্যাপারে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে ১৮ জনের নাম উল্লেখসহ ২৫/৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।