রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সংবাদকর্মী বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজাদপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহজদপুর প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আবুল কাশেম, সহ-সভাপতি এম এ জাফর লিটন,যুগ্ম-সাধারণ সম্পদাক সাংবাদিক মোঃ আল আমিন হোসেন, সাংবাদিক রাসেল সরকার, এসময় সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদকর্মীরা বলেন, সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীরা গ্রেফতার হয়নি। দ্রুত দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই সংবাদ কর্মী না ফেরার দেশে চলে যান। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মুমিদুজ্জামান জাহান, সাগর বসাক, শামসুর রহমান শিশির, জহুরুল ইসলাম, মাসুদ মোশারফ, মিলন মাহফুজ, আমিনুল ইসলাম,এম এ হান্নান, নয়ন আলী, জাহিদ হাসান, মীর্জা হুমায়ন, মিথুন বসাক প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...