মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
sirajgonj 15-03-15 (4) চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গার যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরু ও শিশুর মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে নারীর পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষনিক পুরুষ ও শিশুর পরিচয় পাওয়া যায়নি। নিহত হামিদা বেগম (৬০) রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ির নাহের আলীর স্ত্রী। এ ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয়, বগুড়া ও সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার ঘুড়কা বাজারের দক্ষিন পাশে এ দূর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ইমদাদুল হক জানান, ঢাকা থেকে রংপুরগামী সৈকত পরিবহনের একটি যাত্রী কোচ ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কোচটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদের পানিতে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারী, আনুমানিক ৭ বছর বয়সী একটি ছেলে শিশু ও ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। আহতদের উদ্ধারের পর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে। এ মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।