মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে শাহজাদপুরে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়। সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এদিন ভোর ৬টায় শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা ও শ্রমিক পতাকা উত্তোলন করা হয়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করে। সকালে সংগঠনের সভাপতি মোঃ চান্দু শেখ ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে বিসিক বাসস্ট্যান্ড থেকে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়েই শেষ হয়। পরে সেখানে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি চান্দু শেখের সভাপতিত্বে মে দিবসের তাৎপর্য শীর্ষক অালোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাবেক পৌরমেয়র ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন শেখ প্রমূখ।সভার সভাপতি মোঃ চান্দু শেখ ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, "শক্তি দেখিয়ে শ্রমিকদের পেটে লাথি দিচ্ছি, ভাতের প্লেট কেড়ে নিচ্ছি, পরনের কাপড় খুলে নিচ্ছি, তাদের গৃহহীন করে দিচ্ছি। মে দিবস এলেই আমাদের শ্রমিক চেতনা উপচে পড়ে। সকল শ্রমজীবীর অধিকার নিশ্চিত করতে পারলেই শ্রমিক দিবসের চেতনা সফল হবে সার্থক হবে।" আলোচনা সভা শেষে প্রায় ১৫'শ শ্রমিক মধ্যহ্ন ভোজে অংশ নেন । সন্ধ্যায় সেখানে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।