রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি : আজ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুরে অসহায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। উপজেলার পৌর এলাকার শক্তিপুর মহল্লার প্রয়াত ড. মযহারুল ইসলামের বাসভবনে এলাকার প্রায় ৩'শ অসহায় শীতার্ত মানুষের হাতে তিনি কম্বল তুলে দেন। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা'র সাথে কম্বল বিতরণ কাজে অন্যান্যের মধ্যে অংশ নেন শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, সাবেক ছাত্র নেতা শুভ্র চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ফারুক হাসান কাহার প্রমুখ । গতকাল বুধবার উপজেলার নরিনা এবং গাড়াদহ ইউনিয়নের প্রায় ৫'শ অসহায় শীতার্ত মানুষের মাঝেও কম্বল বিতরণ করেন প্রফেসর মেরিনা জাহান কবিতা। কম্বল বিতরণকালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র উত্তরোত্তর সমৃদ্ধি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় সকলের দোয়া কামনা করেন কেন্দ্রীয় আ.লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এদিকে, তীব্র শীতে জুবুথুবু এলাকার অসংখ্য অসহায় মানুষ শীতবস্ত্র পেয়ে প্রফেসর মেরিনা জাহান কবিতা'র প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’