বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শাহজাদপুর : বক্তব্য রাখছেন শাহজাদপুরের নব-নির্বাচিত এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা

শাহজাদপুরের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা শপথ গ্রহণের পর প্রথমবারের মতো শাহজাদপুরে আগমনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর এলাকার শক্তিপুরস্থ নূরজাহান ভবনে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সভাপতি মোঃ শফিকুর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবর্ধিত নেতা প্রফেসর মেরিনা জাহান কবিতা প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘খুব অল্প সময় ধরে আমি নির্বাচিত হয়েছি। আমার হাতে আলাদিনের চেরাগ নেই যে তুড়ি মেরে সব পরিবর্তন করে দেবো। আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’ এ সময় তিনি সমালোচনাকারী ও ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে হুশিয়ার উচ্চারণ করে বলেন, ‘আপনারা ষড়যন্ত্র করে উন্নয়নে বিঘœ ঘটাবেন না। আপনারা বস্তুনিষ্ঠ ও যৌক্তিক সমালোচনা করে সুন্দর শাহজাদপুর গড়তে সহযোগিতা করবেন।'  

এর আগে এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার শাহজাদপুর আগমন উপলক্ষে বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা বিশাল গাড়ি বহর নিয়ে পথিমধ্যে তাঁকে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় সিক্ত হন কেন্দ্রীয় ও শাহজাদপুরের গণমানুষের নেতা প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।#

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...