শাহজাদপুর প্রতিনিধিঃ গত কয়েকদিনের ভারি বর্ষণ ও উজানের ঢলে শাহজাদপুর উপজেলার যমুনা, করতোয়া ও বড়াল নদীর পানি চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার সর্বত্র নতুন করে বন্যা দেখা দিয়েছে। নতুন এ বন্যার পানিতে নিচু এলাকার দুই শতাধিক ঘরবাড়ি ও ১০ হাজার হেক্টর আবাদি জমি ডুবে গেছে। এ ছাড়া দুই শতাধিক বিঘার বোনা আমন ধান ও সব্জি ক্ষেত ডুবে গেছে। পানি বন্দি হয়ে পরেছে উপজেলার লক্ষাধিক মানুষ।উপজেলার ১৩ টি ইউনিয়নে ১ মেট্টিকটন করে চাল সরকারী বরাদ্দ দেয়া হয়েছে।
অধিকাংশ বন্যা দূর্গতরা অভিযোগ করেছে,তারা এখনো কোন ত্রাণ সামগ্রী তাদের হাতে এসে পৌছায়নি। ফলে তারা অর্ধহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। অপরদিকে বন্যার পানিতে নতুন করে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ডুবে যাওয়ায় চাহিদা অনুযায়ি ঘর না পাওয়ায় এ সব বিদ্যালয়ের অন্যত্র সরিয়ে নিয়ে খোলা আকাশের নিচে অথবা গাছ তলায় ক্লাস নেওয়া হচ্ছে। গ্রাম অঞ্চলের অধিকাংশ কাঁচা রাস্তা বন্যার পানিতে ডুবে যাওয়ায় গ্রামের মানুষ যাতায়াতে চরম দূভোগ পোহাচ্ছে। এ ব্যপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ ও দূর্গতদের তালিকা প্রস্তুত করে জেলা সদরে পাঠানো হয়েছে। এছাড়া দূর্গতদের জন্য ত্রাণ সামগ্রীর আবেদন জানানো হয়েছে। হাতে এসে পৌছালে তা দ্রুত বিতরণ করা হবে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
