রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
8

শাহজাদপুর সংবাদ ডটকম ঢাকা : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ পাঁচ যাত্রীকে আটক করা হয়েছে। রবিবার ভোর পাঁচটার দিকে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক হওয়া ব্যক্তিরা হলেন- মাকসুদুর রহমান, রাজন শিকদার, সুমন শিকদার, রফিকুল ইসলাম ও বাদল খান। তারা মালয়েশিয়াগামী একটি বিমানের যাত্রী ছিলেন।এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসমা আরা জাহান বলেন, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ওই পাঁচ যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করে এপিবিএন। এ সময় তাদের দেহের বিভিন্ন জায়গা থেকে লুকিয়ে রাখা বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।এএসপি আরও বলেন, উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে মার্কিন ডলার, সৌদি রিয়াল ও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম রয়েছে। এর মূল্যমান বাংলাদেশি টাকায় ৮৬ লাখ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...