সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আপিলে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই সিরাজগঞ্জ জেলার কোন উপজেলায়।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হলেও বেলা ৩ টা পর্যন্ত কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে মিছিল-মিটিং হয়নি।
সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ঢিলেঢালা হরতাল। তবে হরতালে নাশকতা এড়াতে জেলা শহর সহ প্রতি উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল। রাখা হয়েছে গোয়েন্দা তৎপরতাও।
এদিকে, সকাল থেকে সিরাজগঞ্জ শহরে এবং উপজেলা শহর গুলোতে দুরপাল্লার বাস না ছেড়ে গেলেও উত্তরবঙ্গ থেকে হাইওয়ে রোডে দূরপাল্লার বাস ও আন্তঃনগর ট্রেন চলাচল করছে। তবে এর সংখ্যা অন্যদিনের তুলনায় কিছুটা কম। স্বাভাবিক রয়েছে আন্তঃজেলা ট্রাক ও বাস চলাচল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলকুচি, শাহজাদপুর, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা থানা, এনায়েতপুর থানায় বিভিন্ন সিএনজি, অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। এছাড়া সব ধরনের হালকা যানবাহন চলাচল করছে।
পুলিশ জানায়, হরতালে যে কোনো নাশকতা ঠেকাতে সিরাজগঞ্জ জেলা বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, আর্ম পুলিশ মোতায়ন করা হয়েছে। যাহাতে যাত্রীদের কোন অসুবিধা না হয় সে জন্যই পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার যুদ্ধাপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জামায়াত।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
