শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শামছুর রহমান শিশির/ফারুক হাসান কাহার : শাহজাদপুরের গণমানুষের আশা আকাঙ্খা প্রতিফলনের দর্পণ, শাহজাদপুরের সর্বপ্রথম ও একমাত্র অনলাইন পত্রিকা শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান ব্যবস্থাপনা সম্পাদক, শাহজাদপুরের তরুণ সমাজের তারুণ্যদীপ্ত অহংকার জনাব শরীফ সরকারের আজ জন্মদিন। এজন্য শাহজাদপুরে আর্তমানবতার কল্যাণে নিয়োজিত সংগঠন ও ফেসবুক গ্রুপ সার্কেল শাহজাদপুর পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সার্কেল শাহজাদপুরের উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক, বরেণ্য কবি, সাহিত্যিক, গবেষক, শাহজাদপুর ডটকমের প্রধান সম্পাদক ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল বাশার, সার্কেল শাহজাদপুরের উপদেষ্টা, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি জনাব শফিকুজ্জামান শফি, সার্কেল শাহজাদপুর সংগঠন ও গ্রুপ নির্বাহী রাজীব রাসেল, এডমিন ফারুক হাসান কাহার, মর্ডারেটর শামছুর রহমান শিশির, মর্ডারেটর এমএ হান্নান শেখসহ পরিচালনা পরিষদের সকল সদস্যের পক্ষ থেকে জনাব শরিফ সরকাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। জনাব শরিফ সরকার দীর্ঘদিন ধরে গণমাধ্যমে শাহজাদপুরবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটনোর নিরলস চেষ্টা করে যাচ্ছেন শাহজাদপুর সংবাদ ডটকম অনলাইন পত্রিকার মাধ্যমে। সেইসাথে শাহজাদপুর তরুণ সমাজের জন্য তার প্রগতিশীল ও যুগোপযোগী ভাবনা বিশেষভাবে প্রসংশিত হয়েছে। জন্মদিনের মতো আগামী প্রতিটি দিন জনাব শরিফ সরকারের শুভ হোক সেইসাথে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে গ্রুপের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...