রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর মহাশ্মশানের শতবর্ষী বটগাছটি কেটে ফেলায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এর প্রতিবাদে মহাশ্মশান কমিটির ৪ সদস্য পদত্যাগ করেছেন। জানা গেছে, ঘটা করে বহু আগেই শাহজাদপুর মহাশ্মশানের যুগলবন্দী বট-পাকুড়ের বিয়ে দেয়া হয়েছিল । এরপর থেকে এ বট-পাকুড় যুগলবন্দী গাছ দুটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে সমাদৃত হয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই মহাশ্মশান কমিটির সাধারন সম্পাদক প্রতীপ কুমার পোদ্দার এ গাছের ঐতিহ্যের কথা না বুঝে আলোচনা ছাড়াই গাছটি কেটে ফেলে। প্রাচীন এ গাছটি কেটে ফেলায় এর প্রতিবাদে শাহজাদপুর মহাশ্মশান কমিটির অন্যতম সদস্য রতন বসাক, রাম বসাক, ভরত বসাক ও পবিত্র কুমার কুন্ডু একযোগে পদত্যাগ করেন। এ বিষয়ে শাহজাদপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল ক্ষোভ প্রকাশ করে জানান, ‘কারো মতামত ছাড়াই মহাশ্মশান কমিটির সাধারন সম্পাদক প্রদীপ কুমার পোদ্দার অতি সম্প্রতি একক সিদ্ধান্তে যুগলবন্দী বট-পাকুড়ের বট গাছটি কেটে ফেলায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে শাহজাদপুর মহাশ্মশান কমিটির সাধারন সম্পাদক প্রদীপ কুমার পোদ্দারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দম্ভোক্তির সাথে বলেন, ‘যা ইচ্ছা তাই লেখেন। আমার কিছুই করতে পারবেন না।’ অপরদিকে, এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, ‘বিষয়টি জানা নেই। তবে গাছটি অমূল্য সম্পদ ছিল। বন বিভাগ ব্যবস্থা নিলেও নিতে পারতো।’

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...