মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের ২য় তলা উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ সাবেক শিল্প-উপমন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি। বুধবার (২৩ জুন) বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উম্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রেস ক্লাবের ২য় তলা উদ্বোধন করেন করেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ উপলক্ষে শাহজাদপুর প্রেস ক্লাবের নবনির্মিত ২য় তলায় হলরুমে প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন উপস্থিত গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানিয়ে বলেন, ‘প্রেস ক্লাবের উন্নয়নে সব ধরনের সহযোগীতা প্রদান করা হবে এবং শাহজাদপুরের সাংবাদিকবৃন্দ যাতে প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশেষ অর্থ সহায়তা পান তার ব্যবস্থা করা হবে।’ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মুস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আনু লোদি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রাসেল শেখ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!