রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকত আলী একসঙ্গে চাকরি করছেন দুই স্থানে। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌর এলাকার রোগীরা। ডাঃ লিয়াকত আলী পৌরসভায় নিয়োগ পাওয়ার পর থেকেই অফিস ফাঁকি দিয়ে অন্যত্র প্রাকটিস চালিয়ে আসছেন। তিনি শাহজাদপুর পৌরসভায় চাকরি করার পাশাপাশি সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিক্যেল কলেজ হাসপাতালেও চাকরি করছেন । সেখানে তিনি ক্লাস নিচ্ছেন । তিনি পৌরসভায় এসেই কিছু রোগী দেখেই পাশর্^বর্তী বেসরকারি বাধন হাসপাতাল এবং রংধনু হাসপাতালে রোগী দেখার জন্য চলে যান। সেখানে তিনি রোগী দেখার ফি বেশি পান বলেই পৌরসভায় রোগী না দেখে প্রাইভেট হাসপাতালে রোগী দেখেন এবং পৌরসভায় আগত রোগীদের সেখানে রেফার্ড করেন বলে অনেকেই মনে করেন। পৌরসভায় তিনি ঠিকমত ডিউটি না করলেও প্রতিমাসে নির্ধারিত ৬২ হাজার টাকা বেতন নিতে কখনও ভুল করেন না। বিজ্ঞ মহলের মতে, ‘শাহজাদপুর পৌরসভায় চাকরি করেও অফিস টাইমে কিভাবে এতদিন পাশর্^বর্তী ২টি বেসরকারি ক্লিনিকে প্রাকটিস চালিয়ে যাওয়ার পাশাপাশি সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিক্যেল কলেজ হাসপাতালেও শিক্ষকতা করছেন, তা বোধ্যগম্য নয়। বিষয়টি অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থাগ্রহণ করা উচিত।’

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’