রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সরকারি কোষাগার হতে শতভাগ বেতন ভাতা ও পেনশন সুবিধার দাবিতে গতকাল রোববার থেকে শাহজাদপুর পৌরসভার কর্মচারীরা ৩ দিনব্যাপি পূর্ণ কর্মবিরতি পালন করছে। এ দিন সকাল থেকে পৌরসভার সকল অফিসকক্ষ ও প্রধান ফটক তালাবদ্ধ করে কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির আহবানে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শাহজাদপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এ কর্মসূচি পালন করছে। কর্মসূচি পালনকালে সরকারি কোষাগার থেকে অবিলম্বে শতভাগ বেতন ভাতা ও পেনশন সুবিধার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম রঞ্জু, আব্দুল মালেক, মাহবুবা খানম, মাহবুবুর রহমান প্রমুখ। বক্তরা বলেন প্রায় ২ বছর ধরে তারা এ আন্দোলন করে আসছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি পূরণে কোন পদক্ষেপ গ্রহন করছে না। বক্তরা বলেন অবিলম্বে তাদের দাবি পূরণ করা না হলে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে দেশের ৩শ’ ২৮ টি পৌরসভার কর্মচারীরা আমরণ অনশন শুরু করবে। এদিকে কর্মচারীরা পূর্নদিবস কর্মবিরতি পালন করায় পৌরবাসীকে নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...