রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুরে দলিল লেখক সমিতির বাতিলকৃত ত্রি-বার্ষিক নির্বাচন বাতিল কার্যকরের দাবীতে আজ সোমবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি প্রার্থী আব্দুর রশিদ। তিনি তার লিখিত বক্তব্যে জানান, ‘গত ২৪ অক্টোবর (মঙ্গলবার) শাহজাদপুর সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়, উক্ত নির্বাচনে তিনি সভাপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন। ওই নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ছিলো ৯১ জন। তার মধ্যে কাস্টিং ভোট ৮৩ টি। পরবর্তীতে নির্বাচনী ফলাফল ঘোষণার সময় ১০৩ টি ভোটের ফলাফল ঘোষণা করা হয়। সেই মুহুর্তেই তিনি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব আবু বক্কার সিদ্দীক তীব্র প্রতিবাদ জানালে এবং ভোট পুন:গণনার দাবী করলে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো: আব্দুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার আলহাজ্ব ওসমান গণী ও কর্মরত পোলিং অফিসার রানা চৌধুরী এবং সহকারী পোলিং অফিসার সাচ্চু মিয়া ভোট পুন:গণনা করতে অস্বীকার করে তখনই লিখিতভাবে নির্বাচন বাতিল ঘোষণা করেন। শুধু তাই নয়, তার আবেদনের প্রেক্ষিতে উক্ত নির্বাচন কমিশন তার আবেদন পত্রের উপরেও লিখিতভাবে নির্বাচনটি বাতিল ঘোষণা করে স্বাক্ষর প্রদান করেন।’ তিনি নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন বাতিলের ওই ঘোষণা কার্যকরের জোর দাবী জানান।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...