শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল সোমবার শাহজাদপুর থানা পুলিশের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলামের নের্তৃত্বে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে থানার সকলপুলিশ কর্মকর্তা কন্সটেবল, কর্মচারি ও এলাকার সুধীবৃন্দ অংশ নেয়। এ সময় থানা হাজতের বন্দিদেরকেও উন্নতমানের ইফতার পরিবেশন করা হয় এবং এক সাথে ইফতার করা হয়। নজিরবিহীন এ ইফতার মাহফিলে অংশ নিতে পেরে হাজতিরাও আবেগাপ্লুত হয়ে পরেন। এ সময় সবাই এক সাথে দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া আজ মঙ্গল বার মেয়র হালিমূল হক মিরুর নের্তৃত্বে শাহজাদপুর পৌর সভায় এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পৌর সভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার সুধীবৃন্দ উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন। অপর দিকে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে শাহজাদপুর উপজেলা বিএনপি ও শহর বিএনপি’র উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা বিএনপি সভাপতি হুসেইন শহিদ মাহমুদ গ্যাদনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন , বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ার, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ইকবাল হোসেন হিরু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক কে,এম হাবিবুল হক সাব্বির, বিএনপি নেতা মাসুদ রানা, তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-মাহমুদ। এ আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবংতারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ইফতার ও দোয়া মাহফিলে শাহজাদপুর উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
