স্থানীয় প্রতিনিধিঃ শাহজাদপুর থানার সম্প্রতি যোগদানকৃত অফিসার ইনচার্জ রেজাউল হক মাদক নির্মুলে বিশেষ ভুমিকা রেখে চলেছেন। তিনি ইতি মধ্যে শাহজাদপুরের মাদক সম্রাট ক্ষ্যাত সায়েম মেম্বরসহ বড় বড় মাদক ব্যাবাসীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছেন যা শাহজাদপুরে ব্যাপক প্রশংসিত হয়েছে। এছাড়াও মাদক সেবনকারীদের ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছেন যাতে করে সেবনকারীরা মাদকমুক্ত হয়। ইতিমধ্যেই মাদক ব্যাবসায়ীদের কাছে মুর্তীমান আতং হয়ে উঠেছেন তার ভুমিকার জন্য। যোগদানের পর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন। তার এই অভিযান অব্যাহত রাখায় শাহজাদপুরে কিছুটা হলেও মাদক বিক্রী ও মাদক সেবন কমে এসেছে বলে মনে করেন এলাকাবাসী।অফিসার ইনচার্জ রেজাউল হক এ প্রতিবেদককে জানান, তার মুল লক্ষ্যে উদ্দেশ্য শাহজাদপুরকে মাদকমুক্ত করা, অপরাধ দমন করা, আইনশৃঙ্খলার উন্নতি ঘটানো। মাদক ব্যাবসায়ীরা যত প্রভাবশালীই হোক আমি তাদের ধরে আইনের আওতায় আনবো। কারো হাতই আইনের থেকে বড় নয়। মাদক নির্মুল করতে আমি বদ্ধপরিকর। সেই সাথে শাহজাদপুরে অপরাধ দমন করা ও আইন শৃঙ্খলার উন্নতি ঘটনো আমার লক্ষ্য। তিনি আরও বলেন, সবার সহযোগীতায় আমি শাহজাদপুরকে মাদকমুক্ত, অপরাধ মুক্ত করবো। এদিকে মাদক নির্মুলে অভিযান অব্যাহত রাখায় তাকে অভিনন্দন জানিয়েছেন শাহজাদপুরবাসী। এলাকাবাসীরা আরও জানায় শাহজাদপুরে মাদক যেভাবে গ্রাস করে ফেলেছিলো এভাবে চলতে থাকলে বর্তমান তরুণ প্রজন্ম যারা লেখা পড়া করে আগামিতে নেতৃত্ব দেবে বা যারা সরকারি বেসরকারি বড় বড় পদে চাকুরি করবে তারা যদি এখনই ছাত্র জীবনে নেষা করে নষ্ট হয়ে যায় তাহলে তারা আগামীতে ভালো কিছু করতে পারবেনা। কাজেই বর্তমান ওসি যেভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মাঠে নেমেছেন তা ধরে রাখতে পারলে বর্তমান তরুন প্রজন্ম আগামীতে তাদের মাদকমুক্ত সুন্দর ভবিষ্যত গড়তে পারবে। তাই মাদকের বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযান অব্যাহত রাখার দ্বাবি জানিয়েছে এলাকাবাসী।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
