শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর হানায় থমকে গেছে বিশ্ব। করোনার ভয়াল থাবায় তিনমাসের অধিক সময় ধরে বন্ধ ছিলো দেশের সকল অধস্তন আদালতের কার্যক্রম। এমতাবস্থায় স্বাস্থ্য বিধি মেনে সার্বিক বিবেচনায় দেশের সকল অধস্তন আদালতের কার্যক্রম পর্যায়ক্রমে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাহজাদপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিসের প্রবেশপথে জীবাণু মুক্তকরণ প্রবেশদ্বার থাকলেও শাহজাদপুর চৌকি আদালতে এ ধরণের কোন ব্যবস্থা ছিলো না। করোনা পরিস্থিতি মোকাবেলায় শাহজাদপুরের কৃতি সন্তান এ্যাডঃ শেখ আব্দুল হামিদ লাবলুর সার্বিক ব্যাবস্থাপনায় শাহজাদপুর আইনজীবী সমিতি কোর্ট ভবনের প্রবেশ পথে জীবাণু মুক্তকরণ প্রবেশদ্বার স্থাপন করা হয়েছে। এছাড়াও সুপেয় বিশুদ্ধ খাবার পানির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে আইনজীবী সমিতির পক্ষ থেকে। আজ রবিবার (১২জুলাই) এই জীবাণু মুক্তকরণ প্রবেশদ্বারের শুভ উদ্বোধন করেন শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু খান শাহীন কনক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডঃ শেখ আব্দুল হামিদ লাবলু, এজিপি আব্দুল আজিজ জেলহক, এ্যাডঃ কবির আজমল বিপুল মোঃওয়াজেদ আলী, আলী আকবর, কেএম রায়হান উদ্দিন, সিএসআই ফজলে বারীসহ প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...