রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, সোমবার, ২৭ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : আজ সোমবার (২৭ আগস্ট) দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে ২০১০ সালের সিরাজগঞ্জের সায়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ীতে খালেদা জিয়ার জনসভাস্থল থেকে ট্রেনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ৩টি মামলার জামিনের আবেদন করলে বিচারক ফাহমিদা কাদের তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ইকবাল হোসেন হিরু শাহজাদপুর পৌর সদরের দরগাপাড়া মহল্লার মৃত মোক্তার হোসেনের ছেলে। দলীয় সূত্রে প্রকাশ, ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জের সায়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি রেলক্রসিং এর পাশে ছাত্রদল নেতা শহিদ নাজির উদ্দিন জেহাদের স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী রেললাইনের পাশ দিয়ে অবস্থান নেয়। সমাবেশের শেষের দিকে রাজশাহী থেকে দ্রুতগামী একটি আন্তনগর ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ৬ নেতাকর্মী নিহত হয়। প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে জনতা ওই ট্রেনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানা, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা, ফায়ার সার্ভিস, পার্বতীপুর জিআরপি থানা, র‌্যাব-১২ এর পক্ষ থেকে ৭টি মামলা দায়ের করে। এসব মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। এদিকে, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু’র অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী করেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও শাহজাদপুর উপজেলা বিএনপি’র সভাপতি হোসাইন শহীদ মাহমুদ গ্যাদন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন-অর রশিদ খান হাসান, পৌর বিএনপি’র সভাপতি কে, এম, তারিকুল ইসলাম আরিফ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কে, এম, হাবিবুল হক সাব্বির, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...