রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর উপজেলার দুর্গম অঞ্চল কুলিয়ারচর গ্রামের অসহায় ও দুঃস্থ ৬’শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও সোয়েটার) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর মাদরাসা মাঠে নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করেন, দেশের বিশিষ্ট ব্যাংকার অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক ড. আব্দুল্লাহ আল-মামুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে তিনি তার নিজ গ্রামের দুঃস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম সাকলাইন সেলিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এসএম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের সিরাজগঞ্জ এসএস রোড শাখা ম্যানেজার ফরিদুল ইসলাম, উল্লাপাড়া শাখা ম্যানেজার এসএম কামরুজ্জামান ও শাহজাদপুর শাখা ম্যানেজার রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা তালগাছি শাখা ম্যানেজার আবু বক্কার সিদ্দিক। শীতবস্ত্র বিতরণকালে ড. আব্দুল্লাহ আল-মামুন বলেন, পর্যায়ক্রমে এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...