মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুরে ফেনসিডিলসহ তিন মাদককারবারিকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিদ মাহমুদ খানের নির্দেশনায় এসআই মোঃ খলিলুর রহমান, এসআই মোঃ এসলাম আলী আলী, এএসআই মোঃ মেহেদুল ইসলাম, এএসআই কাঞ্চন কুমার সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর সদরের বিসিক বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ও নগদ ৯ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়। আটক তিনজন হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার মরিচা পড়ার মোঃ শাহিন, মোঃ আল মাবুদ ও মোঃ আলম শেখ। তাদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিদ মাহমুদ খান প্রেস ব্রিফিং করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে তিনজন মাদক কারবারি বিক্রয় নিষিদ্ধ ভারতীয় নেশাজাত দ্রব্য ফেন্সিডিল নিয়ে পাবনা এক্সপ্রেসে নামে একটি গাড়িতে করে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছে। তখন শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে আটক করে। এ সময় তাদের থেকে ৪৯ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ও নগদ সাড়ে ৯ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।