মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি :: গত ৩ দিন ধরে শাহজাদপুর উপজেলার করতোয়া-ফুলজোর বালু মহলের শ্রমিক ও কর্মচারীরা ড্রেজার মেশিন ভাংচুর ও চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। ফলে শাহজাদপুর উপজেলার করতোয়া-ফুলজোর বালু মহল থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। এ ব্যাপারে এ বালু মহলের ইজারাদার মেসার্স টুম্পা এন্টারপ্রাইজের মালিক কে এম নাছির উদ্দিন বলেন, গত ৩ মাস আগে ১ লাখ টাকার চাঁদার দাবীতে তার ম্যানেজার শহীদ আলীকে মারপিট ও ড্রেজার মেশিন ভাংচুর করে। এতে তার ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় । ফলে তিনি রতনকান্দি গ্রামের ২৩ জন কে আসামী করে শাহজাদপুর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ মামলার ৫ জন আসামী আদালত থেকে জামিন নিলেও অপর আসামীরা এখনো গ্রেফতার না হওয়ায় অবিলম্বে তাদের গ্রেফতারের দাবিতে এ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হয়েছে। সকল আসামীদের গ্রেফতার করা হলেই এ ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে তিনি জানান। অপরদিকে রতনকান্দি গ্রামবাসীর পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ব্যাক্তি জানান, ড্রেজার মেশিন দিয়ে অতিমাত্রায় বালু উত্তোলনের ফলে করতোয়া নদীর পাড় ভেঙ্গে অনেকের ফসলী জমি ও বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি হচ্ছে। এর প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে এ মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে তাদের হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যে কোন মুহুর্তে হামলা সংঘর্ষের ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক সংঘর্ষের আশংকা নাকোচ করে দিয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।