রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে গত ২ দিনে মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন, পৌর এলাকার দ্বাবারিয়া গ্রামের ফজলুল হকের ছেলে হেলাল, পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের মাইনুল ইসলাম ও তার স্ত্রী এবং খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মানিক হোসেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ৪ ব্যক্তির বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্তরা বাড়িতেই চিকিৎসাসেবা গ্রহণ করবে। শাহজাদপুরের সর্বসাধারণের প্রতি স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের উদাত্ব অাহবান জানাচ্ছি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পর্যন্ত শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১'শ ৬১ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হলে সবার রিপোর্টই নেগেটিভ আসে। গতকাল শুক্রবার ঢাকা ফেরত ওষুধ কোম্পানীর শ্রমিক মানিকের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়। পরবর্তীতে আরও ৩ জনসহ মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়। ডাঃ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শাহজাদপুর, সিরাজগঞ্জ এর পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে সচেতনামূলক ভিডিও বার্তা

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...