রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ শাহজাদপুর পৌরসভা নির্বাচনের ২৫টি কেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুকিপূর্ণ হিসেবে পুলিশ তালিকা করেছে। এর মধ্যে ১২টি কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। এ কেন্দ্রগুলি হলো- দাবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু মহিলা কলেজ, মওলানা ছাইফ উদ্দিন এহিয়া কলেজ, দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাদপুর সরকারি কলেজ, দরগাপাড়া হযরত মখদম দারুল খুঃ ফাজিল মাদরাসা, পুকুরপাড় মুক্তিযোদ্ধা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, পাকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়াবিল হযরত আলী কিন্ডার গার্টেন ও বাড়াবিল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানিয়েছেন, এসব ঝুকিপূর্ণ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠানের লক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের লক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...