শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামে পদ্মা সেতুর ২ শ্রমিককে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা হলেন, ভাটপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে কামরুল ইসলাম (২৬) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বাসিন্দা রায়হান আলী (২৫)। জানা গেছে, গত রোববার বিকেলে নৌকাযোগে পদ্মা সেতুর ২ শ্রমিক কামরুল ও রায়হান ভাটপাড়া গ্রামে আসে। ওই ২ শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত এমন গুজবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে ওই ২ শ্রমিককে পৃথক দুটি কক্ষে পর্যবেক্ষণে রেখে আসেন। পরদিন গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম খান ও আবাসিক মেডিকেল অফিসার রাকিব হাসনাত সহ একটি মেডিকেল টিম ওই বাড়ীতে গিয়ে ২ শ্রমিককের শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এ সময় তাদের শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ না পেলেও তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...