মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শাহজাদপুর থানা পুলিশ প্রায়শই বিভিন্ন কুখ্যাত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্যসহ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করছে। এরই অংশ হিসেবে মুনছুর নামের আরেক হেরোইন ব্যবসায়ীকে ৩৩ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে আজ রোববার সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও ওসি (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে থানার এসআই ফরিদুল, এএসআই ছাইফুল সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার পাড়কোলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই বাজারের শিকদার মার্কেটের পেছন থেকে ৩৩ পুরিয়া হেরোইনসহ হেরোইন ব্যবসায়ী মুনছুরকে গ্রেফতার করে। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ৩ হাজার ৩’শ টাকা। এ ঘটনায় এসআই ফরিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ধৃত হেরোইন ব্যবসায়ী মুনছুর যুগ্নীদহ এলাকার হারুন আলীর ছেলে বলে জানা গেছে। আজ রোববার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, ‘মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!