রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়কের পাশ দখল করে চলছে জমজমাট বালুর ব্যবসা। এতে পথ চলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবহন ও পথচারীদের। পাবনা বগুড়া মহাসড়কের বাঘাবাড়ীঘাট, গঙ্গাপ্রাসাদ, বাঘাবাড়ী চাটমহর সড়কের বাঘাবাড়ী মোল্লাপাড়া, বাঘাবাড়ী-বেড়া মুজিব বাঁধের পারে বড়াল নদীর তীর, শাহজাদপুর খুকনী সড়কের শ্রীফলতলা, ধুলাউরি, শাহজাদপুর কৈজুরী সড়কের নগরডালা এলাকায় সড়ক দখল করে চলছে বালুর রমরমা ব্যবসা। একশ্রেণীর অসাধু প্রভাবশালী মহল এই ব্যবসা পরিচালনা করছে। এসবরুটে চলাচলকারী যানবহন মালিক ও সাধারণ পথচারীদের অভিযোগ বাঘাবাড়ী মোল্লাপাড়ার খলিল মোল্লা, রুপবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ, ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদারের স্বজনরা সহ বেশ কয়েকজন প্রভাবশালী গায়ের জোরে বাঘাবাড়ী অঞ্চলে দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে চালাচ্ছে এই ব্যবসা। এতে সড়কের অধিকাংশ জায়গা বালুর ট্রাকেতর দখলে থাকছে। ফলে সড়ক সংকুচিত হয়ে যানবহন ও জনসাধারণের চলাচলে চরম বিঘ ঘটছে। এলোমেলোভাবে পার্কিং করে বালু লোড আনলোড করায় হরহামেশাই ঘটছে নানা দুর্ঘটনা। এই সড়ক মহাসড়ক দিয়ে প্রতিদিন সাধারণ পথচারী ছাড়াও স্কুল,কলেজ,মাদ্রাসাগামী শিক্ষার্থীরা চলাচল করে। সরেজমিনে ঘুরে, বালুর ট্রাকের এলোমেলো পাকিং লক্ষ করা গেছে। বাঘাবাড়ী মুজিব বাঁধে চলাচল কারি আব্দুর রহমান জানান, আমি একজন শ্রমিক প্রতিদিনর বাঘাবাড়ীতে এইখান দিয়ে যাতায়াত করি মুজিব বাঁধের দেশবন্ধু সিমেন্ট কারখানার পূর্ব ও পশ্চিমে বালুর স্তুপ গড়ে ব্যবসা করছে। বাঁধের অর্ধেক জায়গা দখল করে সারাদিন এখানে ট্রাক ও ট্রাকটর বালু বোঝাই করতে দাড়ায়। ফলে রাস্তা ছোট হয়ে যায় মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। বাঘাবাড়ী চাটমহর সড়কের জনৈক সি,এন,জি চালক জানান, বাঘাবাড়ী মোল্লাপাড়া পয়েন্টে বালুর স্তুপ করে সড়কটি দখল করে ব্যবসা করায় যাত্রী নিয়ে চলাচল করা কঠিন হয়ে যায়। বালু ব্যবকসায়ীরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করে সাহস পায়না। এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি মাসুদ হাসান জানান, সরকারি জায়গা দখল করে কেউ অবৈধ বালুর ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে রুপবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রফিকুল ইসলাম শিকদার বলেন, সড়ক মহাসড়কে বালু ব্যবসা আমি সমর্থন করিনা। এটা বন্ধ করা উচিৎ। আমার অনেক আত্মীয় স্বজন এই ব্যবসায় জড়িত থাকলেও আমি তাদের পক্ষে নই।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...