শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামবাসি তাদের চলাচলের একমাত্র সড়কটি স্বেচ্ছাশ্রমে মেরামতের উদ্যোগ নিয়েছে। আজ রবিবার সরেজমিনে রতনকান্দি গ্রাম ঘুরে দেখা যায়, গ্রামের ভিতরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পানি ও খানা-খন্দের কারণে চলাচলের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পরেছে। শত চেষ্টার পরও ব্যর্থ হয়ে সরকারিভাবে রাস্তাটি সংস্কারের কোন ব্যবস্থা না হওয়ায় অবশেষে গ্রামবাসীরা স্বেচ্ছায় নিজেদের অর্থ ও শ্রমের বিনিময়ে সংস্কার কাজ শুরু করেছে। প্রায় ৩ কি.মি. দীর্ঘ রতনকান্দি গ্রামের প্রধান এ সড়কটি অবিরাম বৃষ্টির কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। তাই বৃষ্টি উপেক্ষা করে রাস্তা সংস্কারের কাজ করছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের সর্ববৃহৎ এ গ্রামটির জনসংখ্যা প্রায় ২২ হাজার। এর মধ্যে ভোটার সংখ্যা প্রায় সাড়ে নয় হাজার। শাহ্ হাবিবুল্লাহ (রহঃ) এর মাজার শরীফ হতে রতনকান্দি উত্তর পাড়া হতে রতনকান্দি (দক্ষিণ) পাড়া হাট পর্যন্ত প্রায় ৩ কি.মি. দীঘ সড়কটি এক যুগ ধরে কোন সংস্কার কাজ করা হয়নি। ফলে ‘গালা’ ও ‘রূপবাটি’ ইউনিয়ন সহ এ গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে যাতায়াত করেন। এছাড়াও তাঁত ব্যবসায়ীদের তৈরী কাপড় ও তাঁত সামগ্রী, মিল্কভিটার দুগ্ধ সমিতির দুধ সংগ্রহ, সমবায়ীদের গো-খাদ্য আনা-নেয়া করতে হয়। কয়েক বছর ধরে সড়টির হেরিংবোম্ব উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই সড়ক দিয়ে রিকশা, ভ্যান, সিএনজি, মটরসাইকেল, এমনকি বাই সাইকেলও চলাচল করতে পারেনা। ফলে এলাকাবাসিকে প্রতিদিন পায়ে হেঁটে চলাচল করতে হয়। এতে এলাকাবাসিকে চরম দূর্ভোগ পোহাতে হয়। নিরুপায় হয়ে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করছে। সরে জমিন ঘুরে দেখা যায় গ্রামবাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে সংস্কার করছে। এ কাজের জন্য খরচ যোগাতে বাড়ি বাড়ি থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা তোলা হয়েছে। গ্রামবাসি জানায় এ কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বররা কেউ সম্পৃক্ত নেই। এমনকি সরকারি কোন অর্থ বরাদ্দও করা হয়নি। সম্পূর্ণ গ্রামবাসির সাহায্য সহযোগিতায় সড়কটি মেরামত করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
