নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহরণ হয়েছে। উপজেলার পোতাজিয়া গ্রামের চক্রবর্তীপাড়ার লবু বেপারীর স্বামী পরিত্যাক্তা মেয়ে রুবিয়া পারভীন (৪০) কে প্রতিপক্ষ গ্রুপের দূর্বৃত্তরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে বলে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে দর্জির কাজ শেষে বেড়া উপজেলা থেকে সিএনজি টেম্পু যোগে বাড়ি ফেরার সময় গঙ্গাপ্রসাদ নামক স্থানে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপর সিএনজির গতিরোধ করে ৮/৯ জনের দূর্বৃত্ত দল তাকে সিএনজি থেকে টেনে হিচড়ে নামিয়ে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে গেছে বলে মামলার বাদী অপহৃতর মা মোছাঃ আছিয়া বেগম দাবী করেছেন। তিনি এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে এ অপহরণ মামলা দায়ের করেছেন। শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুলইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতাকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। অপর দিকে এ মামলার পর থেকে আসামীরা বাড়ি ছেড়ে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
