রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বাড়ইটেপরি চরপাড়া গ্রামে আলো খাতুন (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আলো খাতুন উপজেলার গাড়াদহ ইউনিয়নের বাড়ইটেপরি গ্রামের খোরশেদ আলমের মেয়ে ও বাড়ইটেপরি চর পাড়ার গ্রামের নাজমুল মন্ডলের স্ত্রী। এই এ ঘটনায় নিহত আলো খাতুনের স্বামী নাজমুল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পিতা খোরশেদ আলম জানান, গতকাল মঙ্গলবার দুপুর ১টায় আলো’র শশুরবাড়ি থেকে আমাদের মোবাইল ফোনে জানায় যে আলো গুরুতর অসুস্থ হয়ে পরেছে। খবর পেয়ে আমরা দ্রুত আলোর শশুরবাড়ি গিয়ে মৃত অবস্থায় দেখতে পাই আমার মেয়ের লাশ। তারা অভিযোগ করে বলেন, আলোকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতো। তারা আলোকে পরিকল্পিতভাবে নির্যাতনের মাধ্যমে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে। জানা যায়, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে শাহজাদপুর উপজেলার বাড়ইটেপরি গ্রামের খোরশেদ আলমের মেয়ে আলো খাতুনের সাথে পার্শ্ববর্তী বাড়ইটেপরি চরপাড়া গ্রামের সাত্তার মন্ডলের ছেলে গরু ব্যবসায়ী নাজমুল মন্ডলের (২২) বিয়ে হয়। এই বিষয়ে অভিযুক্ত নাজমুল মন্ডলকে জিজ্ঞাসা করা হলে সে কিছু করেনি বলে জানায়। অভিযুক্ত নাজমুলের পিতা জানান, দুপুরে তার ছেলে নাজমুল পুত্রবধূর সাথে ঝগড়া করে বাজারে যায়। কিছুক্ষণ পরেই ছোট ভাইয়ের স্ত্রী ঘরে ঢুকে আলোর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে ছোটভাই ঘরে ঢুকে আলোর নিথর দেহ নামায়। ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, নিহত আলো খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত নাজমুল মন্ডলকে আটক করা হয়। এই বিষয়ে শাহজাদপুর থানার ওসি ইনভেস্টিগেশন ফজলে আশিক জানান, সুরতহালে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আলো খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় মূল অভিযুক্ত নিহতের স্বামী নাজমুল মন্ডলকে আটক করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...