রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব সংবাদদাতা : শাহজাদপুরে ‘স্কলার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার’র উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শাহজাদপুর পৌর সদরের রামবাড়ি-খঞ্জনদিয়ার প্রগতি সংঘ এলাকার এ কোচিং সেন্টার কার্যালয়ে গতকাল শুক্রবার সকালে সংবর্ধনার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি এম, এ, জাফর লিটন, অর্থ বিষয়ক সম্পাদক সাগর বসাক, প্রগতি সংঘের সভাপতি মোজমাল হোসেন, আবুল হোসেন প্রমুখ। কোচিং সেন্টারের পরিচালক মির্জা হুমায়ুন কবীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- এ কোচিং সেন্টার থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন সুজন, সোহাগ হোসেন, মোশাররাত শারমিন মুন, খায়রুল আনাম সৌহার্দ্য, নূরে নার্গিস পলি, আহমেদ ইমতিয়াজ, জুয়েল রানা, আনোয়ার হোসেন, জিসানারা মাসুম, সোহেল রানা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হুরি জান্নাত শিফা। বক্তারা বলেন, স্কলার কোচিং সেন্টার থেকে শিক্ষা নিয়ে যেসকল মেধাবী ছাত্র-ছাত্রী এমন সব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে, তা জেনে শাহজাদপুরবাসী হিসেবে আমাদের সকলের গর্বে বুক ভরে গেছে। তাই আমরা আজ শ্লোগানের সাথে বলতে পারি, ‘আর ঢাকা, রাজশাহী, চিটাগাং নয়, এখন শাহজাদপুরেই চালু হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার, যার নাম স্কলার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার।’ অনুষ্ঠানে মোট ১৭ জন ছাত্র-ছাত্রীকে ক্রেষ্ট প্রদান করা হয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...