শাহজাদপুর প্রতিনিধি: শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলার দরগাপাড়া হযরতমখদুম শাহদৌলা দারুল খুলদ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কর্তৃপক্ষ জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী এক আলোচনা সভার আয়োজন করে। মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মোহাম্মদ আলী। এতে বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল আলিম, ছায়েম উদ্দিন মিয়া, খোরশেদ আলম, মোজাফ্ফর হোসেন, নজরুল ইসলাম,রাবেয়া খাতুন প্রমুখ।এ ছাড়া অধ্যক্ষ প্রফেসর আলী হায়দার রেজা তালুকদারের সভাপতিত্বে শাহজাদপুর সরকারী কলেজের হলরুমে আয়োজিত জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাহফুজুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান মিলন, হাবিবুর রহমান, রায়হান আলী, ফিরোজ আলী, কেএম রেজাউল হক, আসমত আলী, সাংবাদিক ম. জাহান, মওলানা আলী আকবর, ছাত্রনেতা প্রতীক আহমেদ প্রমূখ। এ সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে দেশ থেকে চিরতরে জঙ্গীবাদ ও সন্ত্রাসকে রুখে দেয়ার অঙ্গীকার ব্যাক্ত করে শপথ গ্রহণ করেন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
