মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় সড়ক দুর্ঘটনায় পাবনা বিএডিসি’র নির্বাহী প্রেকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভুইয়া মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন পাবনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান (৪০) ও গাড়িচালক সাইদুল (৩৫)। প্রত্যাক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় পাবনা থেকে ঢাকা গামী একটি নিশান ব্র্যান্ডের সাদা রংয়ের ডাবল কেবিন পিকআপ (পাবনা-ঠ-১১-০০৩৪) চলন্ত অবস্থায় চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে পিকআপটি মহসড়কের ধারে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর এলাকাবাসী হতাহতদের সাহায্যে এগিয়ে আসে এবং খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পাবনা বিএডিসি’র নির্বাহী প্রেকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভুইয়াকে মৃত ঘোষনা করেন। এবং আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাদের দুজনকে খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই বিষয়ে বিএডিসি’র সহকারি প্রকৌশলী আশরাফুজ্জামান শাহজাদপুর সংবাদ ডটকমকে জানান, ঢাকার মতিঝিলে কৃষি ভবনে একটি মিটিংয়ে যোগদানের উদ্দেশ্যে তারা পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা পাবনা থেকে শাহজাদপুর এসেছি। এই বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ শাহজাদপুর সংবাদ ডটকমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই। দুর্ঘটনায় নিহত পাবনা বিএডিসি’র নির্বাহী পরিচালকের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে হাটিকুমরুল থানায় নিয়ে আসা হয়েছে হয়েছে। লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।