সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ দিন আটকে রেখে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে প্রধান শিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকালে উদ্ধারের পর মেডিকেল পরীক্ষা শেষে আদালতে শিক্ষকের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছে ওই ছাত্রী। ধর্ষণের শিকার শিশু ঠুটিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত উপজেলার ভাটদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুর হোসেন ঠুটিয়া গ্রামের মৃত সমশের সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে ওই শিক্ষক শাহজাদপুর পৌর শহরের দরগাপাড়ায় মানিক মিয়ার বাসার ৩য় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
মামলার এজাহারে শিশুটির বাবা অভিযোগ করেছেন, গত বছর ভাটদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাস করে তার শিশু মেয়ে পাশের ঠুটিয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। প্রাথমিক বিদ্যালয়ে পড়া অবস্থা থেকেই প্রধান শিক্ষক তার মেয়েকে উত্ত্যক্ত করত। গত এক মাস আগে বেড়ানোর কথা বলে ওই শিক্ষক হাই স্কুল থেকে শিশুটিকে নিয়ে যায়। তবে পথে তার চাচা নুরুল ইসলাম সরদারের সঙ্গে দেখা হলে সে বাড়ি ফিরে আসে। ১৮ অক্টোবর সকাল ১১টার দিকে তার মেয়েকে কৈজুরী ব্রিজের কাছ থেকে প্রধান শিক্ষক সবুর জোর করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল জানান, ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার রাতে অভিযুক্ত শিক্ষক লোক মারফত শিশুটিকে থানায় পাঠিয়ে দেয়। শিশুটিকে রাতে থানায় রেখে সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে মেডিকেল পরীক্ষা করানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি শেখ আবদুল হামিদ লাবলু জানান, সোমবার বিকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন ২২ ধারা মোতাবেক শিশুটির জবানবন্দি রেকর্ড করেন। অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে শিশুটিকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। শিশুটিকে তার বাবার কাছে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আন্তর্জাতিক
অবশেষে যুক্তরাষ্ট্রের সেই তিন পুলিশ কর্মকর্তা জেলে
টানা ১০ দিন চলমান আন্দোলনের মুখে নতুন করে অভিযোগপত্র দাখিল করে জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় অভিযুক্ত পুশিল কর্মকর্ত...
আন্তর্জাতিক
অন্তঃসত্ত্বা হাতির সঙ্গে এ কেমন বর্বরতা!
ভারতের কেরালায় অন্তঃসত্ত্বা ১৫ বছরের একটি হাতি অরণ্য ছেড়ে স্থানীয় গ্রামে গিয়েছিল খাবারের সন্ধানে। গ্রামবাসীরা একট...
