মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন ২০২০ উপলক্ষে আজ সোমবার শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা। উক্ত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভায়েস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. মাহবুবুর রহমান মিলন, শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. মিজানুর রহমান, শাহজাদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মঞ্জুরুল আলম, শাহজাদপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইনামুল হক, শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. ফজলে আশিক, এনায়েত পুর থানার ওসি (তদন্ত) কে এম রাকিবুল হুদা, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় কুমার পাল, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিমল কুন্ডু। পৌর পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি-সধারণ সম্পাদকসহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় করোনা দূর্যোগের কারনে কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।