মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর গার্লস হাই স্কুলে গত রোববার সন্ধ্যায় পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মহা প্রয়াণ দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল, কবিতালেখ্য, আলোচনাসভা, আবৃত্তি প্রতিযোগিতা, নাটক ও গান। শাহজাদপুর উচ্চারণ আবৃত্তি সংগঠন, বর্ণমালা আবৃত্তি সংগঠন, অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমি ও বিবর্তন নাট্য গোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবির স্বদেশভিত্তিক গীতিকবিতা নিয়ে তৈরী করা ‘রবি’র স্বদেশ’ কবিতালেখ্য পরিবেশন করে অক্ষরের শিক্ষার্থীদের মধ্যে জয়া, সারা, জামিউল, মুনতাহা, রিস্তা, শুভ ও ঈশান। অনুষ্ঠানের ২য় পর্ব আলোচনাসভায় বিশিষ্ট শিক্ষক সৈয়দা নাছিমা জামানের সভাপতিত্বে দুই কবির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, বিশিষ্ট শিক্ষাবিদ এ.এম, আব্দুল আজীজ, শাহজাদপুর বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহআলম, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসমত আলী, সাংবাদিক আতিক সিদ্দিকী, তবলাশিল্পী বিজন কুমার সাহা, কন্ঠশিল্পী মীর বাবুল, প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি ও জাকারিয়া ইসলাম ঠান্ডু। রবীন্দ্র-নজরুলের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে অংশগ্রহন করে- বর্ণ, উচ্ছ্বাস, উৎসব, মেধা, অনন্যা, সেঁজুতি, মাহি সরকার, তাসনিম, তাহিরা, জয়ী বিশ্বাস, অঙ্কিতা, কথামনি, পায়েল ও জুঁই এবং ‘খ’ গ্রুপে অংশ গ্রহণ করে মুসতারিন, প্রিয়ন্তি, আশা, অহনা, ইমন ও রূপা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন অনন্যা, প্রথমা, ওস্তাদ বায়েজীদ হোসেন, মীর বাবুল ও আব্দুল্লাহ আল মাহমুদ। সব শেষে কবিগুরুর নাটিকা ‘চিন্তাশীল’ মঞ্চস্থ হয়। এতে অভিনয় করে-জামিউল, জয়া,সারা, বর্ণ, রিস্তা, শুভ ও অমৃত।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।